1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শেরপুরে আদালত চত্বর থেকে হাতকড়াসহ পালালো আসামি : ফের গ্রেফতার

  • আপডেট টাইম :: বুধবার, ২২ জুন, ২০২২

শেরপুর : শেরপুরে চোখ ফাঁকি দিয়ে আদালত চত্বর থেকে হাতকড়াসহ আব্দুস সালাম (২৫) এক মাদক মামলার আসামী পালিয়েছে। তবে পালানোর তিন ঘণ্টার মধ্যেই ফের তাকে গ্রেফতার করেছে পুলিশ।

গত মঙ্গলবার (২১ জুন) দুপুরে পালানোর পর বিকেলে পাকুড়িয়ায় তার নানা বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে সদর উপজেলার ইলশার নামাপাড়া গ্রামের গুঞ্জর আলীর ছেলে।

জানা গেছে, গত রোববার (১৯ জুন) বিকেলে ২৪ গ্রাম হেরোইনসহ সদর উপজেলার জঙ্গলদী আমতলা চৌরাস্তা এলাকা থেকে আব্দুস সালামকে আটক করে র‌্যাব-১৪। পরদিন তাকে মাদক আইনে মামলা দিয়ে সদর থানা পুলিশে সোপর্দ করা হয়। সদর থানা পুলিশ সালামকে রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করে। আদালত মঙ্গলবার রিমান্ড শুনানীর দিন ধার্য করে সালামকে জেলহাজতে পাঠায়। বেলা ১১টার দিকে রিমান্ড আবেদনের শুনানীর জন্য সালামকে জেলা কারাগার থেকে আদালতে আনা হয়। আদালত চত্বরে প্রচন্ড ভীড়ের মধ্যে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হ্যান্ডকাপসহ সে পালিয়ে যায়। পরে জেলা পুলিশ একযোগে চিরুনী অভিযানে নেমে পাকুড়িয়া চকপাড়া এলাকায় সালামের নানা বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com