1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঈশ্বরগঞ্জে ছাগল বিক্রির ঘটনায় বড় ভাইকে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ছাগল বিক্রির ঘটনায় বড় ভাই জার্মান মিয়াকে (২৪) কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর অভিযুক্ত ছোট ভাই সিয়াম মিয়া (১৯) পলাতক রয়েছেন।

গত মঙ্গলবার (২১ জুন) রাতে উপজেলার মুগটুলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জার্মান মিয়া মুগটুলা গ্রামের মো. নোমান মিয়ার ছেলে।

খবরের সত্যতা নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাসিনুর রহমান জানান, জার্মান মাদকাসক্ত ছিলেন। গত রাতে তিনি মাদকের টাকা সংগ্রহ করার জন্য পরিবারের একটি ছাগল নিয়ে যেতে চাইলে বাধা দেন ছোট ভাই সিয়াম। এ নিয়ে দুজনের মধ্যে ধস্তাধস্তি হলে একপর্যায়ে বড় ভাইকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে সিয়াম। এ অবস্থায় জার্মানকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com