1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ফুলবাড়ীতে ভর্তুকিতে ৬টি কম্বাইন হারভেস্টার বিতরণ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে ৫০ শতাংশ ভর্তুকিতে ৬টি কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে।
বুধবার (২২ জুন) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সরকারি উন্নয়ন সহায়তার আওতায় সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ছয় জন কৃষকের মাঝে এসব কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
অন্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রুম্মান আখতারসহ ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
উপজেলার আলাদিপুর ইউপির বাসুদেবপুর গ্রামের মো. নুর আলম, মাজেদা খাতুন, সেরাজুল ইসলাম, শফিউল হক, শরিফুল ইসলাম এবং এলুয়ারী ইউপির শালগ্রামের হুমায়ুন কবীরের মাঝে এসব কম্বাইন হারভেস্টার হস্তান্তর করা হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কম্বাইন হারভেস্টারে শ্রমিক ঘাটতি কমানো, দ্রুত ধান কর্তন, মাড়াই ও ঝাড়াই সম্ভব। এতে কম সময়ে ও খরচে কৃষক তাদের উৎপাদিত ধান ঘরে তুলতে পারে। প্রতিটি কম্বাইন হারভেস্টারের বাজার মূল্য ৩১ লাখ টাকা। যা সরকারিভাবে ৫০ শতাংশ ভর্তুকিতে ১৫ লাখ ৫০ হাজার টাকায় দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com