1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ীতে নৌকা ডুবিতে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ ফুলপুরে উদ্ধার

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৪ জুন, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর): শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ফকিরপাড়া এলাকায় শ্বশুরবাড়ি যাওয়ার পথে ভোগাই নদীতে পাহাড়ি ঢলের তোরে নৌকা ডুবে নিখোঁজের ১৫দিন পর ব্যবসায়ী ইব্রাহিম খলিল এর মরদেহ উদ্ধার হয়েছে।

শুক্রবার (২৪ জুন) সকালে ময়মনসিংহের ফুলপুর উপজেলার মালিঝি নদীর বায়রাখালী ব্রিজের নিচ থেকে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ।

সূত্র জানায়, ফুলপুর উপজেলার মালিঝি নদীর বাইরাখালি ব্রিজের নিচে একটি মরদেহ ভেসে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় থানা পুলিশ। পুলিশ গিয়ে ওই ব্রিজের উত্তর-পূর্বে আব্বাস আলী নামের এক ব্যক্তির জমিতে ভাসমান অবস্থা থেকে মরদেহটি উদ্ধার করে।

এদিকে মরদেহ উদ্ধারের খবর পেয়ে নকলার ধনাকুশা নদীরপাড় থেকে আব্দুর রাফি ও মোহাম্মদ ফিরোজ উদ্দিনসহ কয়েকজন ব্যক্তি শনাক্ত করতে আসেন। পরে মরদেহের পড়নের কাপড়-চোপড়, চশমা ও চাবিসহ অন্যান্য আলামত দেখে নিহতের পরিচয় নিশ্চিত করেন।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধারের সংবাদ পেয়ে স্বজনরা পরিচয় শনাক্ত করেন। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ৯ জুন সকালে ইব্রাহিম খলিল স্ত্রীকে আনতে তার শ্বশুরবাড়ি যাওয়ার জন্য ফকিরপাড়া এলাকায় ভোগাই নদী পার হচ্ছিলেন। এ সময় নৌকা টানার রশি ছিঁড়ে নৌকা নিয়ন্ত্রণ হারায় এবং ইব্রাহিম নদীতে পড়ে আত্মরক্ষার চেষ্টা করলেও কিছুটা ভাটিতে বেনিরগোপ এলাকায় নিখোঁজ হন। পরে নকলা ও নালিতাবাড়ী থানা পুলিশসহ ফায়ার সার্ভিসের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com