1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

অশ্লীল ভিডিও ভাইরাল, সরাইল উপজেলা চেয়ারম্যানের অপসারণ চেয়ে ঝাড়ু মিছিল

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ জুন, ২০২২

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক নারীর সঙ্গে উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুরের অশ্লীল ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার ঘটনায় তার অপসারণ চেয়ে ঝাড়ু মিছিল করেছেন এলাকার নারীরা। শুক্রবার (২৪ জুন) উপজেলার কুট্টাপাড়া এলাকায় এ মিছিল করেন তারা।

ঝাড়ু মিছিলে নেতৃত্ব দেন সরাইল উপজেলা শ্রমিক লীগ নেতা শেখ আবুল কালাম। মিছিলটি গ্রামের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় মিছিলকারীরা নৈতিক স্খলনের অভিযোগে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে রফিক উদ্দিন ঠাকুরের অপসারণ ও তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এছাড়া এ ঘটনায় গ্রেপ্তার দুই যুবকের মুক্তি দাবি করেন তারা।

উল্লেখ্য, সম্প্রতি সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুরের সঙ্গে এক নারীর অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

গত বুধবার (২২ জুন) রাতে এ ঘটনায় রফিক উদ্দিন ঠাকুরের ছেলে সাইফুল ইসলাম রাব্বি ওই মহিলাকে তার বাবার দ্বিতীয় স্ত্রী দাবি করে পর্ণোগ্রাফি আইনে দুজনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সরাইল থানায় মামলা করেন। রাতেই মামলার এজহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

সাইফুল ইসলাম রাব্বি দাবি করেন, তার বাবা রফিক উদ্দিন ঠাকুর পরিবারের সম্মতি নিয়ে ২০১৭ সালে ওই মহিলাকে দ্বিতীয় বিয়ে করেন। সম্প্রতি তার বাবার সঙ্গে সৎ মায়ের একান্ত ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। আসামিরা গোপনে এই ভিডিও ধারণ করে তা ফেসবুকে ছেড়ে দিয়েছে।

এ ব্যাপারে রফিক উদ্দিন ঠাকুরের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ওই নারীকে তিনি পরিবারের সম্মতি নিয়ে বিয়ে করেছেন। বিয়ের কাবিননামা পুলিশের কাছে জমা দিয়েছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com