
রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় জাকির সন্যামত (২১) নামে এক অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার বিকেলে নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই গ্রামের হাবিবুর রহমান সন্যামতের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাবিরারিক কলহের জের ধরে সে নিজ বাড়ির উঠানে কড়াই গাছের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।