1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কলাপাড়ায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ জুন, ২০২২

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চম্পাপুর ইউনিয়নে উত্তর পূর্ব চালিতাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বেসরকারি উন্নয়ন সংস্থা আভাস ও এ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় শিশু ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে ওই ইউনিয়নের ১৩টি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা ছড়া, আবৃত্তি, চিত্রাংকন, নৃত্য, দেশের গান, যেমন খুশি তেমন সাজো, দড়ি লাফ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে শিক্ষক-অভিভাবকরা বালিশ ও বল বদল খেলায় অংশ নেয়। সব শেষে বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

এ সময় চাম্পাপুর ইউনিয়নে উত্তর পূর্ব চালিতাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি বসির তালুকদার, প্রধান শিক্ষক উত্তম হাওলাদার, বে-সরকারি উন্নয়ন সংস্থা আভাস প্রজেক্ট ম্যানেজার মনিরুল ইসলাম, সহযোগী স্পনসরশিপ কর্মকর্তা অলক সরদার, হিসাব রক্ষণ কর্মকর্তা সুজন তালুকদার, ইউনিয়ন সুপারভাইজার সাদিয়া আফরিনসহ শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com