1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঝিনাইগাতীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ জুন, ২০২২
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : সংগ্রাম ও সাফল্যের ৭৩ বছর শেরপুরের ঝিনাইগাতীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী লীগে’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ কর্তৃক দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সদ্য বিদায়ী সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।
উপজেলা আওয়ামী লীগের সদ্য বিদায়ী সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব হারুন উর রশীদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্যে রাখেন- সাবেক সভাপতি শরিফ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ডাঃ কামাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মজিবর রহমান,দেলোয়ার হোসেন দোলো,  উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মশিউর রহমান, সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওন প্রমুখ।
এর আগে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতা কর্মীরা।
বক্তব্য শেষে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যেদিয়ে মোনাজাতে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্টের শহীদদের রূহের মাগফিরাত কামনা করেও দোয়া করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com