1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ফুলবাড়ীতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ জুন, ২০২২
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজনে ফুলবাড়ী সরকারী কলেজ মাঠে এই ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে ফুটবল টুর্ণামেন্টে বিজয়ী ও রানার আপ দলের মাঝে পুরস্বকার বিতরণ করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মাহামুদ আলম লিটন,সরকারী কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল প্রমুখ।
এছাড়াও উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসিনা ভূইয়া, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মোফাখেরুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান মিঞ্চা, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এসকে মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা পর্যায়ে ফাইল খেলায় বালক দলের শিবনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইব্রেকারে ৩-১ গোলে পরাজিত করে দাদুল সরকারী প্রাথমিক বিদ্যালয় বিজয়ের শিরোপা অর্জন করে এবং বালিকা দলে পলাশি সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে পরাজিত করে এলুয়াড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় বিজয়ের শিরোপা অর্জন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com