1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

পদ্মা সেতু নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘পদ্মার বুকে স্বপ্নের সেতু’

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ জুন, ২০২২

মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি: পদ্মা সেতু নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘পদ্মার বুকে স্বপ্নের সেতু’। আলী আজাদ পরিচালিত এ ছবিটির চিত্রায়ন কাজ সম্প্রতি সম্পন্ন হয়েছে। বর্তমানে সম্পাদনার টেবিলে রয়েছে। এ মাসের মধ্যে সেন্সরে জমা পড়বে বলে তথ্যটি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই। ছবির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য তৈরি করেছেন পরিচালক নিজেই।

নির্মাতা বলেন, ‘পদ্মা সেতুকে নিয়ে আমরা প্রত্যয় এবং অহংকারের একটি গল্প বলতে চেয়েছি। সবাই আন্তরিক ভাবে কাজটি করেছেন। দর্শকরা ছবিটি গল্পের ছবি হিসেবেই নেবেন বলে মনে করি। আমি দর্শকদের, ব্যতিক্রমধর্মী গল্প দেখার অনুরোধ করব। আশা করি তারা নিরাশ হবেন না। অনেক চেষ্টা করেছি দর্শকদের একটি গল্পের ছবি উপহার দেব বলে।’

পুরো চলচ্চিত্রের শুটিং হয়েছে পদ্মা সেতু এলাকার মধ্যেই। চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাঞ্জু জন, অলিভিয়া মাইশা, রায়হান মুজিব, হিমেল রাজ, খুকু, আনোয়ার সিরাজী, শান্তা পাল প্রমূখ।

জাফর ইকবাল সিদ্দিকী (এন,ডি,সি) নিবেদিত ‘পদ্মার বুকে স্বপ্নের সেতু’ ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান বাংলা টকিজ। পরিবেশনা করবে জাজ মাল্টিমিডিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com