1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নাকুগাঁও শ্রমিক ইউনিয়ন থেকে সুনামগঞ্জে ত্রাণসামগ্রী বিতরণ

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ জুন, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী নাকুগাঁও স্থলবন্দরে কর্মরত শ্রমিকদের সংগঠন ‘নাকুগাঁও লোড আনলোড শ্রমিক ইউনিয়ন-৪০৪৬’ এর পক্ষ থেকে সুনামগঞ্জের বানভাসীদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ উপলক্ষে গতকাল শুক্রবার (২৪ জুন) রাতে নাকুগাঁও থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে গেছে ত্রাণসামগ্রীবাহী একটি ডাম্প ট্রাক ও নেতৃবৃন্দকে বহনকারী একটি বাস। সকালে তারা সুনামগঞ্জ পৌছে ট্রলারে করে একাধিক পয়েন্টে সংগঠনের পক্ষ থেকে দুই হাজারের অধিক বানভাসীর মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করছেন। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে- চিড়া, মুড়ি, গুড়, স্যালাইন, বিস্কুট ও মিনারেল ওয়াটার।

সংগঠনের সভাপতি আলম মিয়া ও সাধারণ সম্পাদক সুজন আহম্মেদ এর নেতৃত্বে শুক্রবার বিকেল থেকে ত্রাণসামগ্রী ব্যাগে করে প্রস্তুত করা হয়। পরে রাতেই ট্রাক ভর্তি করে তারা রওয়ানা হন সুনামগঞ্জের উদ্দেশ্যে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com