1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি

প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু ২৮ জুন

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ জুন, ২০২২

বাংলার কাগজ ডেস্ক : গ্রীষ্মকালীন, ঈদুল আজহা ও আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে ২৮ জুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু হবে। ১৬ জুলাই পর্যন্ত ছুটি থাকবে।

শনিবার (২৫ জুন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মনিষ চাকমা এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘২০২২ সালের ছুটির তালিকা অনুযায়ী আগামী ২৮ জুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু হবে। তা চলবে ১৬ জুলাই পর্যন্ত। এ হিসেবে মোট ১৯ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি থাকবে।’

এদিকে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২২ সালের ছুটি তালিকায় গ্রীষ্মকালীন ছুটি ১৬ থেকে ২৩ মে নির্ধারিত ছিল। শিক্ষকদের শ্রান্তি বিনোদন ছুটির সুবিধার্থে আগে নির্ধারিত গ্রীষ্মকালীন ছুটি ১৬ থেকে ২৩ মে’র পরিবর্তে ২৮ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত সমন্বয় করে নির্ধারণ করা হলো।

আরও বলা হয়েছে, আগামী ২৮ জুন থেকে ৫ জুলাই গ্রীষ্মকালীন ছুটি এবং ৬ থেকে ১৬ জুলাই পর্যন্ত ঈদুল আজহা ও আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি পাঠদান বন্ধ থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com