1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঈশ্বরগঞ্জে তরুনের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ জুন, ২০২২

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সালমানুল হক বিজয় (২০) নামে এক তরুনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের উত্তর বনগাঁও গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের উত্তর বনগাঁও গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে ফুটবলার সালমানুল হক বিজয়কে শুক্রবার রাতে খালি বাড়িতে ঘরের বারান্দার আড়ার সঙ্গে ওড়না দিয়ে পেঁচিয়ে ঝুলে থাকতে দেখে স্থানীয়রা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বাবা হারা বিজয়ের মা ঢাকায় কাজ করে। একা একা থাকতো বাড়িতে। তার মৃত্যুর বিষয়টি সঠিক তদন্তের জন্য দাবি জানান এলাকাবাসি। এসময় তারা আরো বলেন, বিজয়ের পায়ে ছিলো ফুটবলের জাদু। ফুটবলার হিসেবে পুরো উপজেলাতেই তার সুনাম রয়েছে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তাছিনুর রহমান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com