1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ীতে বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ জুন, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী শহরের উত্তর বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৯০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ২৪ বোতল রয়েল স্টেজ হুইস্কিসহ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

রোববার (২৬ জুন) দুপুরে উজ্জল কম্পিউটার এবং লোকনাথ হেয়ার কাটিং সেলুনে অভিযান চালিয়ে এসব মদ জব্দ ও অভিযুক্তদের আটক করা হয়।

আটককৃতরা হলো- শহরের কাচারীপাড়া মহল্লার মধু সুদন রায় এর ছেলে সঞ্জয় সূত্রধর (২৪) ও পানেশ চন্দ্র শীল এর ছেলে লোকনাথ চন্দ্র শীল (২৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেলা বারোটার দিকে শহরের উত্তর বাজার উজ্জল কম্পিউটারে অভিযান চালানো হয়। এসময় উজ্জলকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার স্বীকারোক্তি অনুযায়ী পাশেই থাকা একই মার্কেটের লোকনাথ হেয়ার কাটিং সেলুন থেকে বস্তা ও ব্যাগ ভর্তি ১৯০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল ও ২৪ বোতল ৩৭৫ এমএল ভারতীয় রয়েল স্টেজ হুইস্কি জব্দ করা হয়। একই সাথে জড়িত থাকার অভিযোগে লোকনাথ চন্দ্র শীলকেও আটক করা হয়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, চিহ্নিত মাদক ব্যবসায়ী সঞ্জয় এর আগেও বিদেশি মদসহ পুলিশের হাতে ধরা খেয়েছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আটক উভয়ের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

এলাকাবাসী জানায়, অন্যের ছত্রছায়ায় থেকে কম্পিউটার ব্যবসার আড়ালে সঞ্জয় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল। সে ফেনসিডিলসহ বিদেশি মদের বড় ব্যবসায়ী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com