1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শেরপুর পৌরসভার ৮১ কোটি ১৭ লাখ ৭৭ হাজার টাকার বাজেট ঘোষণা

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ জুন, ২০২২

শেরপুর: শেরপুর পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বৎসরের জন্য ৮১ কোটি ১৭ লাখ ৭৭ হাজার টাকার প্রস্তাবিত খসড়া বাজেট ঘোষণা করা হয়েছে।

রোববার (২৬ জুন) দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।

বাজেটে ১৬ কোটি ৫৭ লাখ ৭৩ হাজার টাকা আয় ও ১৫ কোটি ৬৯ লাখ ৭০ হাজার টাকা ব্যয় সম্বলিত রাজস্ব বাজেট এবং সরকারী মঞ্জুরী, তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতি করন প্রকল্প (UGIIP-III) জলবায়ু প্রকল্প (CCTE), ডিপিপি এমজিএসপি এবং মূলধনসহ ৬৪ কোটি ৬০ লাখ ৪ হাজার টাকা আয় ও ৫৪ লাখ ৮৭ লাখ ৬১ হাজার টাকা ব্যয় সম্বলিত উন্নয়ন বাজেটসহ সর্বমোট ৮১ কোটি ১৭ লক্ষ ৭৭ হাজার টাকার প্রস্তাবিত খসড়া উপস্থাপন করা হয়।

এসময় অন্যানোদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোক্তাদির আহমেদ, শেরপুর জেলা পরিষদের প্রশাসক ও সাবেক পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. চন্দন কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com