1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঝিনাইগাতীতে ভারতীয় মদসহ নালিতাবাড়ীর যুবক গ্রেফতার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

ঝিনাইগাতীতে (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে ৩৬ বোতল ভারতীয় মদ সহ সজীব মিয়া (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। গ্রেফতারকৃত ওই যুবক নালিতাবাড়ী উপজেলার পূর্ব সমশ্চুড়া গ্রামের মৃত নুর হোসেনের ছেলে।

সোমবার (২৮ জুন) দিবাগত রাত ১১টার দিকে তাকে উপজেলার গৌরীপুর ইউনিয়নের হলদীবাটা মেইল গেইট এলাকা থেকে গ্রেফতার করা হয়।

পুুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতি ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া’র নির্দেশে এসআই মোহাম্মদ আব্দুর রাজ্জাক সঙ্গীয় পুলিশ সদস্য কাউসারসহ উক্ত স্থানে অভিযান চালিয়ে ব্যাটারী চালিত অটোগাড়ী থেকে ৩৬ বোতল ভারতীয় মদসহ সজীব মিয়াকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মদের মধ্যে ২৪ বোতল ম্যাকডোনাল, ১২ বোতল বিয়ার (কিং ফিসার)। গ্রেফতারকৃত যুবক সজীব মিয়ার বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, আজ দুপুরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর শেরপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com