1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৯ দিন পর আবারও খুলছে শাহজালাল মাজারের দানবাক্স সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর আমানতকারীদের টাকা সুদসহ ফেরত দেওয়া হবে: অর্থমন্ত্রী প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষকদের সম্মানী পর্যায়ক্রমে বাড়ানো হবে: প্রধানমন্ত্রী শেরপুর সরকারি কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক সন্ত্রাসী হামলায় আহত জাহিদ হাসানের বাসায় জামায়াত নেতারা সরকারি স্কুলের এক কোটি ২০ লাখ শিক্ষার্থীকে সুখবর দিলেন প্রধানমন্ত্রী উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪ ‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’ টানা বৃষ্টিতে সাজেকে আটকা চার শতাধিক পর্যটক প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা

ফের বিপৎসীমার ওপরে তিস্তা নদীর পানি

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ জুন, ২০২২

নীলফামারী: টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার (২৯ জুন) নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক নুরুল ইসলাম জানান, ভোর ৬টা থেকে তিস্তার পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও দুপুর থেকে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে। নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তা পাড়ের নিম্নাঞ্চলে ফের নতুন করে পানি ঢুকতে শুরু করেছে।

বাইশ পুকুর এলাকার রহমত আলী জানান, তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বেড়ে গেছে। কয়েকদিন আগে পানিতে বাড়িঘর নষ্ট হয়ে যায়। পানি কমে যাওয়ায় মানুষজন বাড়িঘর মেরামত করতে শুরু করেছে। আবার পানি প্রবেশ করে তবে এলাকার মানুষ নিঃস্ব হয়ে পরবে।

টেপাখড়িবাড়ী ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান ময়নুল ইসলাম জানান, পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তা নদী বেষ্টিত কিছু এলাকায় পানি প্রবেশ করলেও এখনো পানিবন্দি হয়ে পড়েনি কেউ। নিচু এলাকায় যারা বসবাস করেন তাদের সরে যেতে অনুরোধ করা হয়েছে।

২১ জুন তিস্তার পানি বিপৎসীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিলো যা এ মৌসুমের মধ্যে সর্বোচ্চ। তারপর ২২ জুন থেকে পানি কমতে শুরু করে। ২৮ জুন সন্ধ্যা ৬টায় পানি বিপৎসীমার ২৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হতে থাকে। বুধবার দুপুর থেকে বিপৎসীমা অতিক্রম করে পানি প্রবাহিত হতে থাকে।

পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদ দৌলা জানান, উজানের ঢলে তিস্তার নদীর পানি দুপুর থেকে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়া শুরু করে। বর্তমানে পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com