1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঝিনাইগাতীতে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ জুন, ২০২২
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর): শেরপুরের ঝিনাইগাতীর ৭ ইউনিয়নে বিনামূল্যে সরকারিভাবে বীজ ও রাসায়নিক সার পেলেন ১১শ কৃষক।
বুধবার (২৯ জুন) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগীতায় উপজেলা কৃষি অফিস চত্বরে এ কৃষি প্রণোদনা বিতরণ করা হয়।
জানা গেছে, রোপ-আমন ধানের উফশী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের জন্য কৃষি প্রণোদনা কার্যক্রমের অংশ হিসেবে এ বিতরণ অনুষ্ঠিত হয়। কৃষি প্রণোদনার মধ্যে ছিল- ৫ কেজি উফশী জাতের ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি  সার।
উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার এর সভাপতিত্বে উক্ত কৃষি প্রণোদনার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা দিলরুবা আক্তার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, ঝিনাইগাতী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ দুদু মল্লিক, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী, স্থানীয় সাংবাদিকসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com