1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু, আহত ২

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

শেরপুর : শেরপুরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ২ জন। বৃহস্পতিবার (৩০ জুন) শেরপুর শহরের সাকী অটোরাইস মিল ও শ্রীবরদী উপজেলা জানকিখিলা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- সদর উপজেলার গণইভরুয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সাইফুল ইসলাম (৩০) ও শ্রীবরদী উপজেলার জানকিখিলা গ্রামের জহির উদ্দিনের ছেলে শাজাহান মিয়া (৩২)। আহতরা হলেন- সদর উপজেলার গণইভরুয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে নাজির মিয়া (২৬) ও একই গ্রামের জয়নাল মিয়ার ছেলে রাজ্জাক মিয়া (৪২)।

জানা যায়, বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে শেরপুর শহরের সাকী অটোরাইস মিলের ধানের বস্তা কাটার শ্রমিক সাইফুল ইসলাম, নাজির মিয়া ও রাজ্জাক মিয়াকে ময়লা পরিস্কারের জন্য মিলের চালার উপর উঠতে বলেন মিলের চালক। কিন্তু সবার অজান্তে মিলের চাল আগে থেকেই বিদ্যুতায়িত থাকায় সাইফুল মিয়া চালে উঠতেই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এরপর নাজির ও রাজ্জাক চালের উপরে উঠলে তারাও বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়। পরে মিলের বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে অন্যান্য শ্রমিকরা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।

এদিকে একইদিন বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শ্রীবরদী উপজেলার জানকিখিলা গ্রামে শাজাহান মিয়া বাড়ির পাশে থাকা সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে তার ছেঁড়া থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com