1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

হালুয়াঘাট পৌরসভার বাজেট ঘোষণা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভার ২০২২-২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় হালুয়াঘাট পৌরসভা কার্যালয়ে বাজেট অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র খায়রুল আলম ভূঞা।

এবারের বাজেটে রাজস্ব তহবিল থেকে আয় ধরা হয়েছে ৯ কোটি ৮০ লাখ ৪৯ হাজার ১ শত ৬০ টাকা, ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৯২ লাখ ৩০ হাজার টাকা ও স্থিতি ৮৮ লাখ ১৯ হাজার ১ শত ৬০ টাকা। এ ছাড়া উন্নয়ন খাত থেকে আয় ধরা হয়েছে ২৩ কোটি ১৪ লাখ ৪৩ হাজার ১ শত ৬০ টাকা, ব্যয় ধরা হয়েছে ২২ কোটি ৬৩ লাখ টাকা ও স্থিতি ৫১ লাখ ৪৩ হাজার ১ শত ৬০ টাকা।

এ সময় পৌর মেয়র ২০২২-২৩ অর্থ বছরের বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট আয় ৩২ কোটি ৯৪ লাখ ৯২ হাজার ৩ শত ২০ টাকা, রাজস্ব তহবিল মোট ব্যয় ৩১ কোটি ৫৫ লাখ ৩০ হাজার টাকা ও মোট স্থিতি ১ কোটি ৩৯ লাখ ৬২ হাজার ৩ শত ২০ টাকা রেখে বাজেট ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন- পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, প্যানেল মেয়র মকবুল হোসেন, মনিরুজ্জামান স্বাধীন, আকলিমা খাতুনসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com