1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শেরপুরে ব্যবসায়ীকে হত্যাচেষ্টা : ছাত্রলীগ সাধারণ সম্পাদকসহ জড়িতদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

  • আপডেট টাইম :: রবিবার, ৩ জুলাই, ২০২২

শেরপুর : শেরপুরে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদ ও ঘটনায় জড়িত জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাসহ অন্যান্যদের গ্রেফতারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ রোববার (৩ জুলাই) সকালে শহরের নিউমার্কেট মোড়ে এলাকার সর্বস্তরের জনগণ ও জেলা মোটরযান ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- শ্রমিক নেতা গোলাম মোস্তফা মস্তু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন, জেলা মোটরযান ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদক, আহত ব্যবসায়ীর মেয়ে অপি, ভুক্তভোগী কারিমুল হাসান জিহাদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা ব্যবসায়ী আব্দুল আওয়ালের উপর হামলা চালিয়ে নৃশংসভাবে হত্যার চেষ্টার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবি জানান। না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া জানান, আসামিদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে। আশা করছি দ্রুতই তাদের গ্রেফতার করা সম্ভব হবে।

উল্লেখ্য, গত ২৬ জুন রাত সাড়ে ৮টায় শহরের নবীনগর বাসস্ট্যান্ডে আব্দুল আউয়ালের ব্যবসা প্রতিষ্ঠান জিহাদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে ছাত্রলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা তার অনুসারীদের নিয়ে হামলা চালিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও রড দিয়ে আহত করে। আওয়াল বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। ওই ঘটনায় রেজাউল করিম রেজাসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫-৬জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীর বড় ভাই কামাল মিয়া।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com