1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

হালুয়াঘাটে চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে রিকশা চালকদের মানববন্ধন

  • আপডেট টাইম :: রবিবার, ৩ জুলাই, ২০২২

হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাটে দুই স্টেশন মাস্টারের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ এনে মানববন্ধন করেছে রিকশা চালকরা।

রবিবার দুপুরে উপজেলার ধারা মিনা মসজিদের সামনে সিএনজি স্টেশনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ধারা টু ধুরাইল রোডের অটোরিকশা চালক মালিক সমিতির ব্যানারে আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন, মোসলেম উদ্দিন, নূরুল হক, ফজলুল হক, সাইফুল ইসলাম প্রমূখ।

এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে ধারা টু ধুরাইল রোডের সিএনজি ও অটোর কথিত স্টেশন মাষ্টার আবু তাহের ও মাজহারুল রিকশা চালকদের কাছ থেকে ১০ টাকা করে চাঁদা নেয়। চাঁদা দিতে না চাইলে ও রিকশা চালকরা কেন চাঁদা দিবে জানতে চাইলে শারীরিকভাবে লাঞ্চিত করে। শুধু তাই নয় রিকশায় থাকা যাত্রীদের নামিয়ে দেয় এবং তাদের সাথেও খারাপ ব্যবহার করে। চাঁদা আদায়ের কোন রশিদ তারা দেয় না এবং প্রশাসনের হুমকি দেয়। আমরা তাদের অত্যাচারে দীর্ঘদিন ধরে অতিষ্ট। আমরা রিকশা চালকরা কেন তাদের চাঁদা দিবো। আমরা এ বিষয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি।

এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিনুজ্জামান খান বলেন, আমরা বিষয়টি সম্পর্কে অবগত নয়। অভিযোগ পেলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com