1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নকলায় পুকুর পাড়ে ফেলে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে ভিখারীনির মৃত্যু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় পুকুরের পাড় থেকে কচুর লতি তুলতে গিয়ে পুকুর পাড়ে ফেলে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে কমলা বেগম (৪৫) নামে তিন সন্তানের জননী এক ভিখারীনির মৃত্যু হয়েছে।

গত সোমবার (৪ জুলাই) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার চিথলিয়ার চৌরাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কমলা একই এলাকার ভিক্ষুক হোসেন আলীর স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, হোসেন আলী ও কমলা বেগম দু’জনই ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন। চৌরাবাড়ির মোজাম্মেলের পুকুর লীজ নিয়ে ওই এলাকার জুয়েল (৩০) ও ময়নাল (২৫) মাছ চাষ করে আসছিল। মোজাম্মেলের বাড়ি থেকে ডি-১১ তারে বিদ্যুতের সংযোগ নিয়ে খুঁটিবিহীন মাটির উপর ওই পুকুর পাড়ে ফেলে রাখা ছিল। কমলা বেগম সোমবার বিকেলে রাতের খাবারের জন্য পুকুর পাড়ে কচুর লতা তুলতে যান। এসময় অসাবধানতাবশত পুকুরের পাড়ে ফেলে রাখা বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা যান এবং ঘটনাস্থলেই পড়ে থাকেন। পরে আশপাশের লোকজন দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com