1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের তারাগঞ্জ দক্ষিণ বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের উদ্যোগে ক্ষতিগ্রস্ত অপেক্ষাকৃত কম পুঁজির ৭জন ব্যবসায়ীর মাঝে এ অনুদান বিতরণ করা হয়।

অনুদান বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। এসময় স্থানীয় কাউন্সিলর ও পৌর প্যানেল মেয়র সুরঞ্জিত সরকার বাবলুসহ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। ৭ জনের প্রতিজনকে ২০ হাজার করে অনুদান প্রদান করা হয়।

এরা হলেন- হাজেরা খাতুন, আব্দুল হাই, আব্দুর রশিদ, সাধন চন্দ্র নমদাস, লক্ষ্ণীকান্ত সাহা, জয়নাল আবেদীন ও বদিউজ্জামান।

উল্লেখ্য, গত ১ জুলাই শুক্রবার ভোররাতে আকস্মিক অগ্নিকাণ্ডে তারাগঞ্জ দক্ষিণ বাজারের ১১টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভষ্মিভূত হয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com