1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ীতে স্ত্রীর সাথে পরকীয়া সন্দেহে প্রতিবেশি যুবককে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : ডিভোর্স দিয়ে চলে যাওয়া বিদেশ ফেরত সাবেক স্ত্রীর সাথে পরকীয়া আছে- এমন সন্দেহে দুই সন্তানের জনক প্রতিবেশি যুবক আবু সাইদকে (২৬) কুপিয়ে হত্যা করেছে চার সন্তানের জনক মাহফুজ (৪৫) নামে এক দিনমজুর।

বুধবার (৬ জুলাই) দিবাগত রাত বারোটার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পশ্চিম গেরাপচা গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, পশ্চিম গেরাপচা গ্রামের নজরুল ইসলামের ছেলে পেশায় বিদ্যুৎ মিস্ত্রী আবু সাইদ ও ইমান আলীর ছেলে পেশায় দিনমজুর মাহফুজ পরস্পর প্রতিবেশি। প্রায় তিন বছর আগে মাহফুজের স্ত্রী চার সন্তানের জননী মিনারা ওমানে যান। দুই বছর প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরেন। এরপর স্বামীর সাথে বনিবনা না হওয়ায় মিনারা প্রায় বছর খানেক আগে স্বামী মাহফুজকে তালাক দিয়ে পিতার বাড়ি দিনাজপুরে চলে যান।

এদিকে স্ত্রী চলে যাওয়ায় মাহফুজ প্রতিবেশি আবু সাইদকে মনে মনে মন্দেহ করতে থাকে। ফলে প্রতিশোধের নেশায় সাইদের সাথে সম্পর্ক গভীর করে তোলে। বুধবার রাতে পূর্ব পরিকল্পিতভাবে সাইদকে মাছ ধরতে নিয়ে মাঠে যায় মাহফুজ। এগারোটার পর ফিরে একসাথে স্থানীয় এক দোকানে দু’জনে একসাথে চা ও ধূমপান করে। কিছুক্ষণ পর সাইদ দোলোয়ার হোসেন বাচ্চুসহ দু-তিন জনের সাথে রাস্তায় দাড়িয়ে কথা বলছিল। এসময় দূর থেকে মাহফুজ সাইদকে ডেকে নিয়ে আকস্মিক ঘারের পেছনে সজোরে দা দিয়ে পরপর দুটি কোপ বসায়। এতে সাইদের ঘারের পেছনের অংশ পুরোপুরি কেটে মাথা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় সাইদের চিৎকার শোনে আশপাশের মানুষ ছুটে এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে অভিযুক্ত মাহফুজ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রাত সাড়ে বারোটার দিকে শহরের নয়ানিকান্দা এলাকায় নালিতাবাড়ী-ঢাকা সড়ক থেকে আটক করে পুলিশ। পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী ঘটনাস্থল থেকে একটু দূরে রাস্তার পাশের ঝোপ থেকে হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, আটক মাহফুজ হত্যার কথা স্বীকার করেছে। তদন্ত চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com