1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

আন্ধারুপাড়া আশ্রয়ন কেন্দ্রের বাসিন্দাদের মাঝে ঈদ উপহার বিতরণ

  • আপডেট টাইম :: শনিবার, ৯ জুলাই, ২০২২

এম. সুরুজ্জামান, নালিতাবাড়ী (শেরপুর): পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া গ্রামের আশ্রয়ন কেন্দ্রের ৩৪ জন বাসিন্দা ও সমেশ্চুড়া গ্রামের একই পরিবারের ৬ জন প্রতিবন্ধীেেদর মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

শনিবার (৯ জুলাই) বিকেলে নালিতাবাড়ী উপজেলা পরিষদের পক্ষে এসব উপহার সামগ্রী বিতরণ করেন ১নং পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. জামাল উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন- প্যানেল চেয়ারম্যান হযরত আলী, ইউপি সদস্য শামসুদ্দিন, বেলজিয়াম প্রবাসী জাবের উদ্দিন ও সমাজসেবক জুলফিকার আলী ভুট্রো প্রমুখ।

এসব উপহার সামগ্রীর মাঝে ছিল- ১ কেজি ডিটারজেন্ট পাউডার, ২ প্যাকেট সেমাই, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি ডাল, ২ কেজি লবন, ২ কেজি আতপ চাল, ২৩৫ মিলি প্যারাসুট নারিকেল তেল ও ১টি লাইফবয় সাবান।

নালিতাবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, নালিতাবাড়ী উপজেলার গরবী-দুঃখী অসহায়দের মাঝে বিভিন্ন উৎসবে সরকারীভাবে এ ধরনের উপহার সামগ্রী বিতরণ অব্যাহত রাখা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com