1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিরসরাইয়ে টহল ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬ পুলিশ সদস্য আমাদের শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজানো দরকার: রাষ্ট্রপতি আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে অগ্নিসংযোগ আজানের জবাব দেওয়ার নিয়ম প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত একলাফে ১১ হাজার টাকা কমলো স্বর্ণের দাম, ভরি কত নালিতাবাড়ীতে পরীক্ষার্থীদের ফরম পূরণে বিএম সাবাব ফাউন্ডেশনের সহায়তা আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে বান্দরবানে বিএনপির বিক্ষোভ

চামড়ার দাম এবারও কম, ছাগল ২০ টাকা গরু ১০০

  • আপডেট টাইম :: সোমবার, ১১ জুলাই, ২০২২

কুষ্টিয়া: দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার মোকাম কুষ্টিয়া। জেলায় এবারও কম দামে কোরবানির চামড়া বিক্রি হচ্ছে। ভালো দাম না পাওয়ায় কেউ কেউ টাকা ছাড়াই চামড়া দিয়ে দিয়েছেন।

একটি ছাগল কোরবানি দিয়েছেন ত্রিমোহনীর মুর্শিদ। তিনি বলেন, ক্রেতা এসে ২০ টাকা দাম বলে নিয়ে গেছে। না দিতে চাইলে ফেলে রেখে যাচ্ছে। আমরা এই চামড়া দিয়ে কী করবো। কেউ কেউ মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় চামড়া দান করে দিয়েছেন। তারা যে দাম পাচ্ছেন তাতেই বিক্রি করে দিচ্ছেন।

আব্দুর রশিদ নামে এক ব্যক্তি এবার গরু কোরবানি দিয়েছেন। তিনি বলেন, গরু বেশ বড়। তারপরও ফঁড়িয়া এসে ২০০ টাকা দাম বলেছে। দিতে হয়েছে। অনেকেই ১০০ টাকাতেও গরুর চামড়া বিক্রি করেছে। রাগ করে অনেকে এমনিতেই দিয়ে দিয়েছে।

চামড়া ব্যবসায়ী কাজী আনিসুর রহমান জানান, ঢাকা ও সাভারে ট্যানারিতে ভালো দাম দেয় না। তাছাড়া, বাকি ফেলেন। আর লবণের দাম বেশি। তাই বেশি দামে চামড়া কেনা সম্ভব না।

কুষ্টিয়া জেলা চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আনিস কোরাইসী জানান, মহাজনের কাছ থেকে পাওনা টাকা তুলতে না পেরে অর্থ সংকটে পড়েছেন কুষ্টিয়ার চামড়া ব্যবসায়ীরা। ঢাকায় ট্যানারি মালিকদের কাছে ধরনা দিয়েও ফল পাননি তারা।

কুষ্টিয়ার ব্যবসায়ীদের বকেয়া ১০ কোটি টাকার ওপর জমেছে জানিয়ে তিনি বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার মোকাম কুষ্টিয়া। শহরের বাবর আলী গেট এলাকায় এখনও টিকে আছেন ৫০ জন ব্যবসায়ী। তারা চামড়া কিনে প্রক্রিয়াজাত করে পাঠান ঢাকা ও সাভারের ট্যানারিতে। কিন্তু কয়েক বছর হলো পুরোপুরি চামড়ার টাকা পরিশোধ করছেন না ট্যানারি মালিকরা। এবার গতবারের চেয়ে কোরবানি কম হয়েছে।

এদিকে, সীমান্তবর্তী জেলা হওয়ায় চামড়া পাচার ঠেকাতে কঠোর অবস্থানের কথা জানিয়েছে পুলিশ।

কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম বলেন, চামড়ার পাচার ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে। এখান পর্যন্ত কেউ চামড়া পাচার করতে পারেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com