1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শ্রীবরদীতে ঈদের জামা না পেয়ে কিশোরীর আত্মহত্যা

  • আপডেট টাইম :: সোমবার, ১১ জুলাই, ২০২২

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে ঈদে জামা না পেয়ে মা-বাবার সাথে অভিমান করে বৃষ্টি (১২) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।

ঈদের আগের দিন শনিবার (৯ জুলাই) সকালে উপজেলার উত্তর গড়জরিপা গ্রামে এ ঘটনা ঘটে। বৃষ্টি ওই গ্রামের সাহেব আলী ওরফে বিষু মিয়ার কন্যা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন যাবত বৃষ্টি তার মা-বাবার কাছে নতুন জামা কেনার আবদার করে আসছিল। মেয়ের আবদারে শনিবার জামা কিনে দেওয়ার কথা দিয়েছিলেন বৃষ্টির মা। কিন্তু এতোদিনেও ঈদের জামা না পাওয়ায় সকাল দশটার দিকে ঘরের ধর্নার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে সে। পরে বাড়ির লোকজন তাকে ঝুলতে দেখে উদ্ধার করে।

বৃষ্টির মা আয়শা জানান, নতুন জামার জন্য মাঝে-মধ্যে বৃষ্টি কান্নাকাটি করতো। কয়েকদিন যাবত তার বাবা অসুস্থ। গতকাল জামা কিনে চাইলে শনিবারই তার জামা কিনে দেয়ার কথা ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com