1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শেরপুরে বিচ্ছিন্ন ঘটনায় দুই দিনে ৪ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: সোমবার, ১১ জুলাই, ২০২২

শেরপুর : ঈদের আগের দিন এবং ঈদের দিন বিচ্ছিন্ন পৃথক ঘটনায় শেরপুরে ৪ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৯ জুলাই) ও রোববার (১০ জুলাই) এসব ঘটনায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

সূত্র জানায়, শেরপুরের শ্রীবরদীতে ঈদে জামা না পেয়ে মা-বাবার সাথে অভিমান করে বৃষ্টি (১২) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। ঈদের আগের দিন শনিবার (৯ জুলাই) সকালে উপজেলার উত্তর গড়জরিপা গ্রামে এ ঘটনা ঘটে। বৃষ্টি ওই গ্রামের সাহেব আলী ওরফে বিষু মিয়ার কন্যা।

বৃষ্টির মা আয়শা জানান, নতুন জামার জন্য মাঝে-মধ্যে বৃষ্টি কান্নাকাটি করতো। কয়েকদিন যাবত তার বাবা অসুস্থ। শুক্রবার জামা কিনে চাইলে শনিবারই তার জামা কিনে দেয়ার কথা ছিল। কিন্তু তার আগেই বৃষ্টি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

এদিকে একই দিন বিকেলে শেরপুরের শহরের নবীনগর মহল্লায় বাস চাপায় নিহত হয়েছেন সুবুদ মাস্টার নামে এক শিক্ষক।

ঈদের দিন রোববার (১০ জুলাই) শেরপুরের নকলা উপজেলা কৈয়াকুড়ি কান্দাপাড়ায় পুকুর থেকে জেলাখা আক্তার (৭০) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

একই দিন সকালে মধ্য নকলা গ্রামে রাইস কুকারে খিচুড়ি রান্না করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন রাজিয়া বেগম কালনী (৩৮) নামে এক গৃহবধূ। নিহত গৃহবধূ ওই গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী ও ২ সন্তানের জননী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com