1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শেরপুরে পুকুরে ডুবে কিশোর ফুটবলারের মৃত্যু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২

শেরপুর : শেরপুরে পুকুরে ডুবে মুনায়েম ইসলাম মিশুক (১৬) নামে এক কিশোর ফুটবলারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ জুলাই) সকালে সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের চৈতনখিলা বটতলা এলাকাস্থ নিজাম উদ্দিন আহমেদ কলেজের পাশের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

মিশুক একই ইউনিয়নের গণইমমিনাকান্দা গ্রামের মজনু মিয়ার ছেলে এবং শেরপুর টেকনিক্যাল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান হায়দার আলী জানান, সকাল ৯টার দিকে মোনায়েম ইসলাম মিশুকসহ তার বন্ধুরা মিলে নিজাম উদ্দিন আহমেদ কলেজ মাঠে ফুটবল খেলছিল। খেলার একপর্যায়ে ফুটবলটি পুকুরে চলে গেলে মিশুক ফুটবল তুলে আনতে পুকুরে লাফ দেয়। অনেকক্ষণ পরও সে পুকুর থেকে উঠে না আসায় স্থানীয়রা পুকুরে নেমে খোঁজাখুঁজি করে না পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টা অভিযান চালিয়ে মিশুকের মরদেহ উদ্ধার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com