1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কাশিমপুরে জমি নিয়ে বিরোধে বড়ভাইকে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশন কাশিমপুর এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে বড়ভাই আলীমুদ্দিন (৬০) কুপিয়ে হত্যা করেছে ছোটভাই আজগর আলী(৪০)। ঘটনার পর থেকে ঘাতক ছোট ভাই পলাতক রয়েছে।

মঙ্গলবার (১২ জুলাই) সকাল ১০টার দিকে কাশিমপুর থানাধীন সরুপাইতলি এলাকার দিদার আলীর বাড়িতে ওই ঘটনা ঘটে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল দুই ভাইয়ের মধ্যে। ঈদের পর জমি ভাগাভাগি হওয়ার কথা থাকলে তা না হওয়ায় দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে কোমরে থাকা ছুরি দিয়ে ছোট ভাই আজগর আলী বড় ভাই আলীমুদ্দিনকে বুকে পিঠে এলোপাথাড়ি আঘাত করতে থাকে। এতে গুরুতর আহত হয় আলীমুদ্দিন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু কেন্দ্র হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার অফিসার্স ইনচার্জ মাহবুবে খোদা জানান, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য শহিদ তাজউদ্দীন আহমেদ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ঘাতক আজগর আলী পলাতক রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com