1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

রামচন্দ্রকুড়া উপ-নির্বাচন: দু’জনের প্রার্থীতা প্রত্যাহারে লাভ হলো কার?

  • আপডেট টাইম :: বুধবার, ১৩ জুলাই, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : আগামী ২৭ জুলাই নালিতাবাড়ী উপজেলার ৫নং রামচন্দ্রকুড়া-মন্ডলিয়াপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যেই ৬ প্রার্থীর মধ্যে মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ গত ৭ জুলাই ২ প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

এরা হলেন- সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উল্লাহ বাদশা এর ছেলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি জাকারিয়া এবং অপরজন বিএনপি নেতা জয়নাল আবেদীন।

সংশ্লিষ্টরা মনে করেন, জয়নাল আবেদীনের প্রার্থীতা নিয়ে বিশেষ কোন আলোচনা না থাকলেও বিএনপি নেতা হওয়ায় অন্তত কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হতেন ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক দেলোয়ার। কিন্তু শেষ পর্যন্ত জয়নাল আবেদীন তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় ফজলুল হক দেলোয়ারের ভোট ব্যাংক আরও সমৃদ্ধ হয়েছে বলে মনে করেন অনেকে। ভোটারররা মনে করেন, এমনিতেও ফজলুল হক দেলোয়ার রয়েছেন প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে শীর্ষে। তার উপর জয়নাল আবেদীনের প্রত্যাহারের বিষয়টি আরও নিশ্চিতের ইঙ্গিত বহন করে।

অন্যদিকে জাকারিয়া প্রভাবশালী পরিবারের সন্তান আমান উল্লাহ বাদশার ছেলে হওয়ার সুবাদে ভোটের মাঠে যেমনই হোক, স্বতন্ত্র প্রার্থী খোরশেদ আলম খোকার জন্য ছিল হুমকী। একই পরিবারে চাচা-ভাতিজার লড়াইয়ে সুবিধা নিতো বিরোধী শিবির- এমনটা সবাই বলেন। এমতাবস্থায় জাকারিয়ার মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্তে ভোটের পাল্লায় জনপ্রিয় প্রার্থী খোরশেদ আলম খোকার লাভ হয়েছে বলে মনে করেন ভোটাররা।

শুধু তাই নয়, আমান উল্লাহ বাদশা এর ছোট ভাই যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম প্রথমে দলীয় মনোনয়ন প্রত্যাশি হলেও তা পাননি। এমতাবস্থায় দলীয় মনোনয়ন পরিবারের বাইরে যাওয়ায় পরিবারের মধ্যে নেতৃত্ব ধরে রাখতে খোরশেদ আলম খোকাকে প্রকাশ্যে সমর্থন দেন তিনি। এতে খোকার নির্বাচনী মাঠ আরও শক্তিশালী হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

বিএনপি নেতা জয়নাল আবেদীন বাংলার কাগজকে জানান, যেহেতু আমি একটি দল করি। দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে নিষেধ করা হয়েছে। এরপরও আমাদের একজন এ নির্বাচনে অংশ নিয়েছেন। সেখানে আমিও নির্বাচনে অংশ নিলে দলের নির্দেশনার অমান্য হয়। এ কারণে দলীয় নেতৃবৃন্দের পরামর্শে আমি আমার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছি।

যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম বাংলার কাগজকে বলেন, আমার বড় ভাই আমান উল্লাহ বাদশা ইউনিয়নে নেতৃত্ব এবং জনপ্রতিনিধিত্ব করে গেছেন। আরেক বড় ভাই খোরশেদ আলম খোকাও নিতেৃত্ব দিচ্ছেন। তিনিও জনপ্রতিনিধিত্ব করেছেন। এখন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন আমাদের পরিবারের বাইরে। এমতাবস্থায় আমরা যদি নিজেরা নিজেরাই প্রতিদ্বন্দ্বিতা করি তবে সুবিধা নেবে অন্য কেউ। আমি চাই, নেতৃত্ব আমাদের পরিবারের মধ্যে থাকুক অন্তত।

স্বেচ্ছাসেবক লীগ নেতা জাকারিয়া বাংলার কাগজকে জানান, যেহেতু আমা চাচা জাহাঙ্গীর আলম আগে থেকে কাজ করেছেন। আমি আগে থেকে কাউকে না জানিয়ে হঠাৎ করেই সিদ্ধান্ত নিয়েছিলাম। সে কারণে প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছি। তাছাড়া আরেক চাকা খোরশেদ আলম খোকা। তিনিও আমাদের পরিবারভুক্ত, আত্মীয়। কাজেই নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা না করাই ভালো। তবে তিনি চাচা খোরশেদ আলম খোকাকে সমর্থন দেবেন কিনা সে বিষয়ে আরও ভেবে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, বর্তমানে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে যুবলীগ নেতা হাফিজুল ইসলাম জুয়েল, স্বতন্ত্র প্রার্থী হয়ে মোটরসাইকেল প্রতীকে খোরশেদ আলম খোকা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে ফজলুল হক দেলোয়ার এবং আরেক স্বতন্ত্র প্রার্থী জাসদ নেতা রফিকুল ইসলাম পাঠান আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com