1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নীলফামারীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
সাগর আলী, নীলফামারী : নীলফামারীতে অসহায় দুস্থ ও সুচিকিৎসা বঞ্চিত মানুষের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও জরুরী ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১২ জুলাই) সকালে সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বটতলায় স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন “উন্নয়ন ও সুরক্ষা ফাউন্ডেশন (উসুফা)” এর উদ্যোগে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উসুফা’র উপদেষ্টা আলহাজ্ব আমিনুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন- উসুফা’র চেয়ারম্যান রজব আলী জুয়েল।
এসময় আরও বক্তব্য রাখেন- উসুফা’র উপদেষ্টা শাফিয়ার রহমান, সাইফুল ইসলাম শাহ, বিশিষ্ট শিক্ষাবিদ ডা. খাইরুল আনাম। সঞ্চালকের দায়িত্ব পালন করেন উসুফা’র পরিচালক আশিকুর রহমান।
উপস্থিত ছিলেন- উসুফা’র কার্যনির্বাহী কমিটির সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক সাব্বির ইসলাম, পরিচালক শাহিন আলম, ফরহাদ হোসেন, সেলিম রেজা, আল-আমিন ইসলামসহ আরো অনেকে।
বক্তারা বলেন, আমাদের এলাকায় এখনও অনেক মানুষ আছে যাদের শহরে গিয়ে চিকিৎসা নেয়ার মতো সামর্থ্য নেই। এ ধরনের মেডিকেল ক্যাম্প সেই অসহায় মানুষের খুব উপকারে আসে। গ্রামের অবহেলিত মানুষের চিকিৎসা সেবা দেয়ার এই মহান উদ্যোগকে আমরা স্বাগত জানাই। পাশাপাশি মেডিকেল ক্যাম্পের ধারাবাহিকতা রক্ষা করার ঐকান্তিক প্রচেষ্টা ধরে  রাখার আহবান জানান বক্তারা।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে উসুফা’র আজিবন সদস্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন- নীলফামারী ডায়াবেটিস হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সঞ্জিব কুমার সিং, ঢাকা’র এনাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন মেডিকেল অফিসার ডা. আশানুর ইয়াসমিন চেতনা।
উন্নয়ন ও সুরক্ষা ফাউন্ডেশন (উসুফা) এর পক্ষ থেকে জানানো হয় প্রতি বছর পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিন এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com