সাগর আলী, নীলফামারী : যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনির নৃশংস হত্যাকান্ডের তীব্র নিন্দা, প্রতিবাদ এবং অবিলম্বে খুনিদের বিচারের আওতায় আনার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে নীলফামারী জেলা যুবদল।
গতকাল বৃহস্পতিবার (১৪ জুলাই) জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে যুবদলের নেতাকর্মীরা।
জেলা যুবদলের সভাপতি এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক গোলাম মোস্তফা রঞ্জু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শামিম শাহ আলম তমু, সদস্য সচিব রাশেদ রেজাউদ্দৌলা, পৌর যুবদলের আহবায়ক হাসানুজ্জামান সরকার তৌহিদ, সদস্য সচিব আবু সাঈদ বাবু।
এতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান খোকন হক।
এসময় জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, সদর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জুলফিকার কবির জুলিসহ জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।