1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ডোমারে রাস্তা প্রশস্তকরণের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • আপডেট টাইম :: শনিবার, ১৬ জুলাই, ২০২২
সাগর আলী, নীলফামারী : নীলফামারীর ডোমার উপজেলায় প্রায় ৫০ হাজার মানুষ চলাচলের একটি রাস্তা প্রশস্তকরণের দাবীতে দুই ঘন্টাব্যাপি মানববন্ধন হয়েছে।
শনিবার (১৬ জুলাই) সকাল ১০টায় ডোমার বাজারের প্রধান সড়কে প্রায় শতাধীক মানুষ ডোমার বাজার হতে (চান্দিনাপাড়া রোড) চিলাহাটি ও গোমনাতি যাওয়ার সড়কটি প্রশস্তকরণের দাবীতে মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন শেষে ডোমার পৌর মেয়র আলহাজ মনছুরুল ইসলাম দানুকে স্মারকলিপি প্রদান করে মানববন্ধনে অংশগ্রহণকারী ব্যবসায়ী ও এলাকাবাসী।
ডোমারে বিশিষ্ট ব্যবসায়ী মো. সাবেত আলী মানববন্ধনে সভাপতিত্ব করেন। এসময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরননবী, বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, পৌর কাউন্সিলর আক্তারুজ্জামান সুমন, প্রেস ক্লাব সভাপতি মো. মোজাফ্ফর আলী, সেচপাম্প মালিক সমিতির সভাপতি গোলাম কুদ্দুস আইয়ুব, নাট্যকর্মী প্রিন্স চাকলাদার, ব্যবসায়ী মো. জুয়েল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ডোমার বাজার হতে বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ সড়কে চিলাহাটি ও গোমনাতি যাওয়ার সবচেয়ে সহজ পথ এ সড়কটি। এ সড়কে প্রায় ৫০ হাজার মানুষ চলাচল করে। ডোমারের অনেক বড় বড় ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি এ সড়কের পাশেই। সড়কটি প্রশস্ত হলে ট্রাকসহ অন্যান্য যানবাহন চলাচল করতে পারবে। এতে ব্যবসায়ীদের ও চলাচলকারীদের অনেক সুবিধা হবে।
ডোমার পৌর সভার মেয়র মনছুরুল ইসলাম দানু বলেন, সড়কের প্রবেশ মুখটি সংকীর্ণ হয়ে গেছে। দুই পাশে অবস্থানকারীদের সাথে কথা হয়েছে। তাদের কিছুটা অস্থায়ী স্থাপনা সড়িয়ে দিয়ে সড়কটি প্রশস্ত করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com