
স্টাফ রিপোর্টার: শেরপুরের রুটে নকলা ও ঢাকাগামী বাসগুলোতে অতিরিক্ত গাড়ি ভাড়া আদায়ের অভিযোগে ৩ পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ফেইসবুক পেইজ ও মোবাইল ফোনে পাওয়া অভিযোগের প্রেক্ষিতে শনিবার (১৬ জুলাই) দুপুর থেকে বিকাল পর্যন্ত নকলা পৌর শহরের উত্তরবাজার (নালিতাবাড়ী মোড়ে) অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
এ সময় যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত অর্থও ফেরত দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শিহাবুল আরিফ। এসময় পুলিশ বিভাগের সদস্যসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।