
নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় বসতবাড়িতে হামলা, ভাংচুর ও প্রাণনাশের হুমকী দেওয়ায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর পরিবার।
শনিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার সরকারী হাজী জালমামুদ কলেজ রোড এলাকায় ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের মোছারচর গ্রামের সায়েদুর রহমানের পুত্র মাসুদ রানা।
লিখিত বক্তব্যে তিনি বলেন, মোছারচড় গ্রামের হুরমুজ আলী ও তার পরিবার গত শুক্রবার আমার বসতবাড়ির আঙ্গিনায় বেআইনিভাবে প্রবেশ করে ৫০টি ফলজবৃক্ষ কেটে ফেলে এবং আমার পিতা সায়েদুর রহমানকে মারপিট করে। পরে বসতঘরে প্রবেশ করে আসবাবপত্র ভাংচুর করে প্রায় ৫০ হাজার টাকা ক্ষতি করে।