1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ভূবনকুড়া দাখিল মাদরাসার সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ জুলাই, ২০২২

হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাটে ভূবনকুড়া দাখিল মাদরাসার সভাপতি আনোয়ার হোসেন’র বিরুদ্ধে কো-অপ্ট সদস্য নিয়োগ ও প্রতিষ্ঠানের কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে।

অনিয়মের বিষয়ে বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান এবং হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসারসহ উপজেলা মাধ্যমিক কর্মকর্তার কার্যালয়ে গত ১৩ জুলাই অভিযোগ দাখিল করেন প্রতিষ্ঠানটির অভিভাবক সদস্য ইউনুছ আলী শিকদার ও নূরুন্নবী জলিল।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিষ্ঠাতা দাতাকে দাতার তালিকা থেকে বাদ দিয়ে সভাপতির পছন্দের লোককে টিআর সদস্য বানানো হয়। বর্তমানে ম্যানেজিং কমিটিতে অভিভাবক সদস্যদের বাদ দিয়ে বাসায় বসে রেজুলেশনের মাধ্যমে সকল কার্যক্রম পরিচালনা করেন। বিগত ৬ জুলাই ম্যানেজিং কমিটির প্রথম সভায় অক্ষরজ্ঞানহীন ব্যাক্তিকে কো-অপ্ট সদস্য পদে অর্ন্তভূক্তি করা হয়। এছাড়াও সভাপতির একক আধিপত্য বিস্তারে বিষয়েও অভিযোগ করা হয়।

এ বিষয়ে অভিভাবক সদস্য ইউনুছ আলী শিকদার সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা অবস্থায় অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কর্মচারী নিয়োগ দিয়েছেন বর্তমান সভাপতি। আমাদের সাথে কোন পরামর্শ করার প্রয়োজন মনে করেন না।

ম্যানেজিং কমিটির মহিলা সদস্য কুলসুম বলেন, সভাপতি কর্মচারী নিয়োগে ব্যাপক দুর্নীতি-অনিয়ম করেছেন। আমাকে রেজুলেশনে স্বাক্ষর করার জন্য তার বাসায় যেতে বলেন। আমি উনার বাসায় যাই এবং স্বাক্ষর দিতে অস্বীকৃতি জানালে তিনি আমাকে অকথ্য ভাষায় গালাগাল করেন। তিনি বাসায় বসে প্রতিষ্ঠানের সকল কাজ পরিচালনা করেন।

ম্যানেজিং কমিটির অপর এক সদস্য নূরুন্নবী জলিল বলেন, ৫ম শ্রেণীতে মাত্র ৩২ জন নিয়ে জরাজীর্ণ অবস্থায় আমাদের প্রতিষ্ঠানটি কোনরকম টিকে আছে। বিগত নির্বাচনে সভাপতি আনোয়ার হোসেন ভোটার তালিকাতেও অনিয়ম করেছেন। সকল শিক্ষকের মতামতে যারা শিক্ষক প্রতিনিধি হন তাদের বাদ দিয়ে সভাপতি নিজের ইচ্ছে মতো টি-আর সদস্য বানান। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে সভাপতির অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে বিচার দাবী করছি।

এ বিষয়ে ভূবনকুড়া দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার আব্দুর রশিদ আকন্দ বলেন, আমি ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব কয়েকদিন আগেই পেয়েছি। অভিযোগের বিষয়টিতে আমার তেমন ধারণা নেই। তবে এ বিষয়ে আমাদের সভাপতি বিস্তারিত বলতে পারবেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভূবনকুড়া দাখিল মাদরাসার সভাপতি আনোয়ার হোসেন বলেন, আমি যা করেছি সকলকে সাথে নিয়ে নিয়ম অনুযায়ী করেছি। আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে। তদন্তে সকল ঘটনা বেড়িয়ে আসবে।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, এখানে কো-অপ্ট সদস্য নিয়োগের বিষয়ে একটি অভিযোগ আমার কার্যালয়ে জমা হয়েছে। যেহেতু শুক্রবার ও শনিবার অফিস বন্ধ। তাই অফিস খোলা না হওয়া পর্যন্ত বিষয়টি সম্পর্কে ভালোভাবে না দেখে আমি কোন মন্তব্য করতে পারছি না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com