1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কুয়াকাটায় বনবিভাগের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী উদ্বোধন

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ জুলাই, ২০২২

কলাপাড়া (পটুয়াখালী) : পর্যটন কেন্দ্র কুয়াকাটায় বনবিভাগের বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন হয়েছে। গত শুক্রবার বিকেলে ৪৮ নং পোল্ডারে ফলজ, বনজ, ওষুধিসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপনের মধ্যদিয়ে এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার।

এসময় পটুয়াখালী বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা মো: আবুল কালাম আজাদ, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আনোয়ার হোসেন আনু প্রমুখ উপস্থিত ছিলেন।

সিইআইপি-১ প্রকল্পের আওতায় কুয়াকাটা সমুদ্র সৈকত লাগোয় বেড়ি বাঁধে বন বিভাগ কর্তৃক ২০২১-২২ অর্থ বছরে বিভিন্ন প্রজাতির ৮৫ হাজার চারা রোপনের উদ্যোগ নেয়। ঝড়, বন্যা ও জলোচ্ছাস থেকে রক্ষায় সমুদ্র উপকুলীয় এলাকায় বেড়ি বাঁধ উচুকরণ ও সংস্কারের কাজ করেন বর্তমান সরকার। এরই ধারাবাহিকতায় সদ্য সমাপ্তকৃত বেড়ি বাঁধে বৃক্ষ রোপনের হাতে নেয় পটুয়াখালী বন বিভাগ।

পটুয়াখালী বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, সমুদ্র উপকুল এবং উপকুলীয় এলাকার মানুষের জান মাল রক্ষায় বন বিভাগ কর্তৃক বেড়ি বাঁধে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্যোগ নেয়া হয়েছে। এ বৃক্ষ রোপণ কর্মসূচী চলবে বছরজুড়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com