1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঝিনাইগাতীতে তথ্য গোপন করে খাস জমি বন্দোবস্ত নেওয়ার অভিযোগ

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ জুলাই, ২০২২
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর): ভূমিহীন নয়, কিন্তু ভূমিহীন সেজে মিথ্যা তথ্য দিয়ে অন্যের দখলে থাকা খাস জমি বন্দোবস্ত নেওয়ার অভিযোগ উঠেছে। শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ঘাগড়া কামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, ওই গ্রামের মৃত কছর আলীর পুত্র কৃষকলীগ নেতা কুব্বাত আলী (৫৫), নিজে ভূমিহীন নয়। জমি জমা থাকা সত্ত্বেও তথ্য গোপন করে ভূমিহীন সেজে তার নামে ও তার স্ত্রীর নামে ঘাগড়া মৌজায় ১নং খাস খতিয়ানের ২৫৫৮ দাগের ২০ শতাংশ জমি উপজেলা ভূমি অফিস থেকে বন্দোবস্ত নিয়েছে।
জানা যায়, তার নিজ দখলে থাকা খাস জমি না নিয়ে তার বসতবাড়ীর উত্তর দিকে অন্যের দখলে থাকা ২০ শতাংশ জমি বন্দোবস্ত নেয়। এতে এলাকায় ব্যাপক তোলপাড় ও গুঞ্জনের সৃষ্টি হয়েছে।
ওই এলাকার মৃত রজব আলীর পুত্র রাশেদুল ইসলাম গত ২৩ জুন ২০২২ ইং তারিখে জেলা প্রশাসক বরাবরে এক লিখিত অভিযোগের মাধ্যমে জানান, কুব্বাত আলী একজন স্বচ্ছল ব্যক্তি ও তার নামে চাষাবাদী জমি, পুকুর ও বসতবাড়ী রয়েছে। সে প্রকৃতপক্ষে ভূমিহীন নয়। তথ্য গোপন করে ২০১৯-২০ অর্থ বছরে ঘাগড়া মৌজায় ১নং খাস খতিয়ানের ২৫৫৮ দাগের ২০ শতাংশ জমি সে ও তার স্ত্রীর নামে বন্দোবস্ত নেয়। উল্লেখিত দাগে ২৯ শতাংশ খাস জমি রয়েছে। ওই জমি অন্যান্য পরিবারের ৫জন ব্যক্তি বিগত ৬০ বছর যাবত ভোগদখল করে আসছে। কিন্তু ওই দাগে কুব্বাত আলীর দখলেও প্রায় ১০ শতাংশ জমি খাস রয়েছে। কিন্তু দখলীয় প্লট না নিয়ে অন্যের দখলীয় প্লট কুব্বাত আলী বন্দোবস্ত নেয়। এতে এলাকায় মারমুখী, গুঞ্জন চলছে।
এ ব্যাপারে রাশেদুল ইসলাম ওই জমির বন্দোবস্ত বাতিল করে কুব্বাত আলীর দখলে থাকা জমি বন্দোবস্ত দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com