1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ীতে বাসচাপায় যুবকের মৃত্যু, শ্রীবরদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ জুলাই, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে যাত্রীবাহী বাসের চাপায় লিটন (২৬) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৬ জুলাই) দিবাগত মধ্যরাতে উপজেলার বালুঘাটা নয়াপাড়া (পাগলার মোড়) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে বারোটা থেকে পৌণে একটার দিকে বালুঘাটা বাজারের কাউন্টার থেকে নালিতাবাড়ী হয়ে ঢাকাগামী ‘হেভেন ক্লাসিক’ যাত্রীবাড়ী বাস নালিতাবাড়ীর দিকে আসছিল। পথিমধ্যে নয়াপাড়া পাগলার মোড় এলাকায় এলে রাস্তা পারাপাররত লিটন নামে এক যুবককে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে মাতা থেতলে ঘটনাস্থলেই প্রাণ হারায় লিটন। লিটন ওই এলাকার মৃত আলকাছ আলী ওরফে আলকাছ পাগলার ছেলে। আলকাছ ঈদের দিন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলেও জানায় এলাকাবাসী।

বিষয়টি নিশ্চিত করে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, বাস ও এর চালককে ঘটনার পরপরই শহরের অদূরে নয়ানিকান্দা গরুহাটি এলাকা থেকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে শুক্রবার শ্রীবরদীতে বাড়ির পাশে থাকা গর্তের পানিতে ডুবে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com