1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

যশোরে ট্রলির চাকায় পিষ্ট হয়ে ভাই-বোনের মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ জুলাই, ২০২২

যশোর: যশোরে নিজেদের মাটিবাহী ট্রলির নিচে পিষ্ট হয়ে জাহিয়া খাতুন (৪) ও আবু হুরায়রা (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন। রোববার (১৭ জুলাই) সকালে যশোর সদরের জিরাট গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ট্রলিচালক কামাল হোসেনের মেয়ে জাহিয়া খাতুন ও জামাল হোসেনের ছেলে আবু হুরায়রা।

নিহত জাহিয়া খাতুনের বাবা কামাল হোসেন বলেন, প্রতিদিনের মত বাড়ি থেকে ট্রলি নিয়ে মাটি টানার জন্য বের হচ্ছিলাম। তখন খেয়াল করিনি ট্রলির পেছনে কেউ আছে কি না। যখন ট্রলি চালু করে পেছনের দিকে নিতে যাই তখন বাঁধা অনুভব করছিলাম। পড়ে গাড়ি থেকে নেমে পেছনে গিয়ে দেখি আমার মেয়ে জাহিয়া আর ভাইয়ের ছেলে গাড়ির চাকায় পিষ্ট হয়েছে।

তিনি আরো বলেন, ট্রলি যখন চালু করা হয় তখন গাড়িতে ব্যাপক আওয়াজ করে। সেই আওয়াজের কারণে বাচ্চা দুটির চিৎকার শুনতে পাইনি। মৃত্যুর আগে কতোই না যন্ত্রণা পেয়েছে আমাদের কলিজার টুকরারা।

এদিকে একই সময় একই পরিবারে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে পরিবারজুড়ে চলছে শোকের মাতম। প্রিয়জনকে হারানোর বেদনায় বুকফাটা কান্না আর আহাজারিতে ভারি হয়ে উঠেছে জিরাট গ্রামের কামাল হোসেনের বাড়ির পরিবেশ। তাদের কান্না দেখে চোখের জল ধরে রাখতে পারছেন না প্রতিবেশিরাও।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পর স্থানীয় পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পারিবারিক একটা দুর্ঘটনার শিকার হয়েছে দুই শিশু। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় শিশু দুটির মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com