1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: ৭০টাকার ইনজেকশন ১২শ টাকা!

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ জুলাই, ২০২২
যশোর : যশোরের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ এসকে রাজিবুল ইসলামের নিকট হাটুর ব্যথা নিরাময়ের জন্য কোন রোগী গেলেই ৭০টাকার ইনজেকশন দিতে হয় ১২শ টাকায়। এমনই ঘটনার কথা উল্লেখ করেছেন পার্শ্ববর্তী মনিরামপুর উপজেলার খাটুরা গ্রামের সৈয়দ নুর ইসলাম চৌধুরীর মেয়ে অনার্স পড়ুয়া শিক্ষার্থী শাহানা চৌধুরী।
ঘটনা সূত্রে শিক্ষার্থী শাহানা চৌধুরী বলেন, তার মা জাহেরা পারভীন দীর্ঘদিন যাবৎ হাটুর ব্যথায় ভূগছিলেন। অবশেষে হাড়ের ডাক্তারের খোঁজ-খবর নিতে নিয়ে জানতে পারেন ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন হাড়ের বিশেষজ্ঞ ডাক্তার আছেন। পরবর্তীতে তার মাকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ এসকে রাজিবুল ইসলামের নিকট যান। তখন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) বলেন, আপনার মায়ের ব্যথা নিরাময়ের জন্য ১২শ টাকা একটা ইনজেকশন দিতে হবে। এ কথা শুনে শাহানা চৌধুরী তার মাকে ইনজেকশন দিতে রাজি হলে ডাঃ এসকে রাজিবুল ইসলাম তার ব্যাগ থেকে ট্রাইমিসোলন নামের একটি ইনজেকশন দেন। পরবর্তীতে শাহানা চৌধুরী বের হয়ে তার মাকে একই নামের ইনজেকশন দেওয়ার জন্য বাজারের গিয়ে ফার্মিসীতে গিয়ে ট্রাইমিসোলন নামের একটি ইনজেকশন কিনতে গিয়ে দেখেন, ইনজেকশনের দাম ৭০টাকা।
তখন শাহানা চৌধুরী ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ এসকে রাজিবুল ইসলামের নিকট ফোন দিয়ে বলেন, আপনার নিকট থেকে আমার মাকে যে ইনজেকশন দিয়েছিলাম সেটা তো আবার দিতে হবে। ট্রাইমিসোলন নামের যে ইনজেকশনটা আপনি দিয়েছিলেন সেটা তো বাজার থেকে বলছে ৭০টাকা। তা আপনার ওখান থেকে দিতে চাচ্ছি, তা ১২শ টাকার একটু কম হবে না?
তখন তিনি (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ এসকে রাজিবুল ইসলাম) বলেন, আপনি কি দিচ্ছেন ওটা আমরা জানি না। আমরা হাইরোনেন্ট দি, হাইডোনিক এ্যাসিড যেটার বডি রেটই প্রায় ১হাজার ৫০ টাকার মত। এ কথা বলেই তিনি ফোন কেটে দেন।
তবে হাইরোনেন্ট নামের ওষুধটি প্রায় পাঁচ বছর যাবত ঝিকরগাছাতে সাপ্লাই নাই বলে বিশেষ সূত্রে জানা যায় এবং হাইরোনেন্ট’র একটা ইনজেকশনের দাম ১৫শ টাকা। প্রকৃতপক্ষে, তিনি হাড়ের ডাক্তার কি না সেটা নিয়ে প্রশ্ন ওঠে।
ঘটনার বিষয় নিয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী অনার্স পড়ুয়া শিক্ষার্থী শাহানা চৌধুরী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ এসকে রাজিবুল ইসলাম বলেন, ৭০টাকার ইনজেকশন দিতে ১২শ টাকা নেওয়া হচ্ছে, এই কথার কোনো ভিত্তি নেই। আমরা ব্যবহার করি হাইরোনেন্ট ইনজেকশন। এটার মেলা দাম। এটা বাইরে থেকে কিনতে হয়। এই ইনজেকশন ফুটাতে হলে আমরা রোগীর সাথে কনটাক করি না। আমরা জোড়াজোড়ি করে ইনজেকশন দেই না। আপনার সামর্থ থাকলে আপনি আসবেন। এখানে অভিযোগ দেওয়ার কোন সুযোগ নেই।
তিনি আরও বলেন, আমরা বলি যে এই ওষুধের দাম এই, আমরা ফুটাতে নেব এই। ইনজেকশন বাহিরে থেকে কিনে এনে দেন কিনা জানতে চাইলে তিনি বলেন, না ওটা বাহিরে থেকে কিনতে হয় না। ওটা আমাদের কাছেই থাকে। তবে আমি কোনো রোগীকে হাসপাতালে ইনজেকশন দেই না। যদি আমি দেই তাহলে চেম্বারে আসতে হবে। আর চেম্বারে আসতে হলে খরচ করার মানসিকতা নিয়েই আসতে হবে। আমরা ইনজেকশন ২-৩টা মিশেল করে রোগীকে দেই। একটা ইনজেকশন দিতে গেলে খরচ বেশি হবে এবং সাইড ইফেক্ট পড়তে পারে বলে বুঝে-শুনেই দিই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com