1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঝিনাইগাতীর হাতিবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মতবিনিময় সভা

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ জুলাই, ২০২২
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর): শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতিবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের ঘাগড়া তেতুলতলা বাজার সংলগ্ন ইকরা বিদ্যা নিকেতন মাঠে এ সভার আয়োজন করা হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. শওকত জহির বাবুলের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মনজরুল ইসলাম বেবীন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদ্য বিদায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. উমর আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মজিবর রহমান, হাতিবান্ধা ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য হাসান মাহমুদ সোহেল রানা, ১নং ওয়ার্ড সভাপতি ও সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন তারা, ৫নং ওয়ার্ড সভাপতি আলহাজ্ব মোকশেদ আলী, ৭নং ওয়ার্ড সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ৯নং ওয়ার্ড সভাপতি আফজাল হোসেন ডিবলু প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম বক্তব্য বলেন, গত ৯মে ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় এবং জেলা কমিটির নেতৃবৃন্দের উপস্হিতিতে প্রথম অধিবেশনে উপজেলা আওয়ামী লীগের পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। তৃণমূল নেতাকর্মীরা দলের প্রতি ঐক্যবদ্ধ থাকায় সবার কাছে সন্তুষ্ট হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com