মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধভাবে পল্লী বিদ্যুতের ঘাই তার কেটে দেওয়ায় শঙ্কায় প্রায় ২০টি পরিবার।
সরজমিন গেলে এলাকাবাসী জানান, উপজেলার কাংশা ইউনিয়নের পশ্চিম বাকাকুড়া গ্রামের প্রভাবশালী মোস্তফা (৫০) ওই গ্রামের মরহুম ফজলুল হক এর ছেলে। মোস্তফার বাড়ি সংলগ্ন পল্লী বিদ্যুৎ লাইন একটা বৈদ্যুতিক খুঁটি রয়েছে এবং রয়েছে দুটি ঘাই তার। একটা ঘাই তার মোস্তফার বাড়ির সামনে পুঁতা হয়। প্রায় সপ্তাহ খানেক আগে তার নিজস্ব জমিতে থাকা ১টি ঘাই তার কেটে দেন তিনি। এ ঘটনার পর থেকে ওই লাইনের সাথে সংযোগ রাখা প্রায় ২০টি পরিবার রয়েছেন হুমকির মুখে। বৈদ্যুতিক খুঁটিসহ যে কোন সময় পড়ে যেতে পারে সংযোগ লাইনটি।
এ ব্যাপারে মোস্তফার সাথে কথা হলে তিনি নিজের দোষ স্বীকার করে সাংবাদিকদের বলেন, তারটি ঢিলা ছিল। পাকা ঘর নির্মাণ করা হচ্ছে। ঘর নির্মাণের প্রয়োজনে ঘাই তার কাটা হয়েছিল। তবে এ ঘটনাটি এতো দূর গড়াবে তা আমার আগে জানা ছিল না।
ঝিনাইগাতী পল্লী বিদ্যুৎ লাইনম্যান (গ্রেড ওয়ান) আলামিন সরজমিন পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, তিনি ঘাই তার কেটে দিয়ে অপরাধ করেছেন। এখানে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে। দ্রুত সময়ের মধ্য সমস্যাটি সমাধান করা হবে।