
স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় কবরস্থানের জায়গা দখলের চেষ্ঠার অভিযোগ প্রতিবেশী মাসুদ মিয়া, ছায়েদুর রহমান ও ছায়েদুল ইসলামের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের মোছারচর গ্রামে। এ নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন একই এলাকার মৃত. কছিম উদ্দিন ফকিরের পুত্র হুরমুজ আলী।
স্থানীয় ও থানার অভিযোগ সূত্রে জানা যায়, হুরমুজ আলীর সাথে প্রতিবেশী মাসুদ মিয়া, ছায়েদুর রহমান ও ছায়েদুল ইসলামের সাথে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলিয়া আসছিল। গত ২ জুলাই সকালে কায়দা মৌজাস্থ ক্রয়কৃত দলিল মূলে সত্বদখলীয় জমিতে অবস্থিত পারিবারিক কবরস্থানের ইটের দেওয়াল নির্মাণ করতে গেলে প্রতিবেশী মাসুদ মিয়া, ছায়েদুর রহমান ও ছায়েদুল ইসলামগংরা কাজের বাধা প্রদানসহ জমি দখলের চেষ্ঠা করে। হুরমুজ আলী ও তার পরিবার বাধা নিষেধ করিলে তাদেরও মারপিট করে পরে যাবার সময় প্রান নাশের হুমকী প্রদর্শন করে।
হুরমুজ আলী বলেন, আমাদের পারিবারিক কবরস্থানের যায়গা জোরপূর্বক দখল করার চেষ্ঠা করেছিল প্রতিবেশী মাসুদ মিয়া, ছায়েদুর রহমান ও ছায়েদুল ইসলামগংরা। উল্টো তারাই নিজেরা নিজের বশতবাড়ীর আসবাবপত্র সরিয়ে আমাদের নামে মিথ্যা অভিযোগ দায়ের করেছেন। আমি এর সঠিক বিচার চাই। তবে এবিষয়ে মাসুদ মিয়ার সাথে একাধীকবার যোগাযোগ করার চেষ্ঠা করলে তাকে পাওয়া যায়নি।
নকলা থানার এসআই সিরাজুল ইসলাম বলেন, কবরস্থান দখলের চেষ্ঠার একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।