1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

হবিগঞ্জে গাড়িচাপায় বাবা-ছেলের মৃত্যু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে ছেলেকে বাঁচাতে গিয়ে গাড়িচাপায় বাবা ও ছেলে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন কান্দিগাঁও গ্রামের ইউসুফ আলী (৩৭) ও তার ছেলে মোহাম্মদ আলী (৬)। মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে নবীগঞ্জের কান্দিগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ইউসুফ আলী মহাসড়কে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। তিনি একটি দোকানে বিস্কুটের বিল পরোশোধের সময় শিশুটি দৌড়ে মহাসড়কে চলে যায়। এ সময় বাবা তার ছেলেকে সরিয়ে আনতে গেলে সিলেটগামী একটি গাড়ি দুজনকেই চাপা দেয়।

এতে শিশু মোহাম্মদ আলী ঘটনাস্থলেই মারা যায়। পরে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় ইউসুফ আলীর।তবে তাদের চাপা দিয়ে যাওয়া গাড়িটির পরিচয় মিলেনি। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com