1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন শেরপুরে রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

কোমল পানীয় নাকি বোরহানি ভালো?

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

স্বাস্থ্য ডেস্ক : ঈদুল আজহার এই সময়ে তুলনামূলক একটু বেশি মাংস খাওয়া হয়। শুধু তাই নয়, এর সঙ্গে খাবার টেবিলে থাকে বিরিয়ানি, পোলাওসহ বিভিন্ন ধরনের ভারি খাবার। এসব খেয়ে হজমশক্তি বাড়াতে বা পেটের অস্বস্তি দূর করতে অনেকে কোমল পানীয় বা বোরহানি পান করেন। এখন প্রশ্ন হলো এর মধ্যে কোনটি স্বাস্থ্যের জন্য ভালো?

এ বিষয়ে বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিদ ডা. জাহানারা আক্তার সুমি।

এই পুষ্টিবিদের ভাষ্য অনুযায়ী তুলনায় বোরহানি ভালো। কারণ জানতে চাইলে সুমি বলেন, ‘এ জন্য প্রথমেই দেখতে হবে বোরহানি এবং কোমল পানীয় তৈরিতে কোন কোন উপাদান ব্যবহার করা হয়। তাহলেই বিষয়টি স্পষ্ট হবে। কোমল পানীয় হলো কার্বনেটেড ওয়াটার। এটি বানাতে প্রয়োজন হয় উচ্চ ফ্রুকটোজ কর্ন সিরাপ বা সুক্রোজ, ফসফরিক এসিড, কেরামেল কালার, বিভিন্ন রকম ফ্লেভার আর কেফেইন। অন্যদিকে বোরহানি তৈরিতে প্রয়োজন টক দই, পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা মরিচ, গোল মরিচের গুরা,  অল্প পরিমাণ চিনি। এসব উপাদান সাস্থ্যসম্মত এবং পুষ্টিগুণে ভরপুর।’

রিচ ফুড খাওয়ার পর কোমল পানীয় পান করলে তাৎক্ষণিক এক ধরনের আরাম অনুভূত হয় পাকস্থলীতে। কিন্তু খুব বেশি পান করা স্বাস্থ্যসম্মত নয় উল্লেখ করে এই পুষ্টিবিদ বলেন, ‘কোমল পানীয় তৈরির উপাদান ডায়াবেটিস, হৃদরোগ, কিডনির রোগ, ওজনাধিক্য ছাড়াও আরও বিভিন্ন রোগ প্রভাবিত করে। অতিরিক্ত পান করলে ক্ষুধামন্দা, খাবারের অরুচি এবং পাকস্থলীর বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।’

‘বোরহানির উপাদানে ক্যালসিয়াম, আমিষ, আয়রন, ভিটামিন-সি ও অন্যান্য ক্ষণিজ লবণ ও অন্যান্য ভিটামিন যা হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং বমি ভাব দূর করে। বোরহানি হাড়ের সাস্থ্য সুরক্ষিত রাখে বলেও জানান জাহানারা আক্তার সুমি।

তবে বোরহানি ঘরে বানিয়ে খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com