1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে নালিতাবাড়ী প্রশাসনের মতবিনিময় সভা

  • আপডেট টাইম :: বুধবার, ২০ জুলাই, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর): শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৫নং রামচন্দ্রকুড়া-মন্ডলিয়াপাড়া ইউপি’র আসন্ন উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২০জুলাই) বেলা এগারোটায় উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

আগামী ২৭ জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচনের আচরণবিধি মেনে চলা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে সুষ্ঠু নির্বাচন সম্পন্নের লক্ষ্যে আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে থানার সেকেন্ড অফিসার এসআই সায়েদুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা বিল্লাল হোসেন, প্রেসক্লাব সভাপতি আব্দুল মান্নান সোহেল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, চেয়ারম্যান প্রার্থী খোরশেদ আলম খোকা, হাফিজুল ইসলাম জুয়েল, ফজলুল হক দেলোয়ার, রফিকুল ইসলাম পাঠান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

বক্তব্যকালে প্রার্থীগণ কালো টাকার ছড়াছড়ি, প্রভাব বিস্তার, ভোটারদের হুমকিসহ নানা অভিযোগ তুলে ধরেন প্রতিপক্ষের বিরুদ্ধে।

আলোচনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন ও এসআই সায়েদুর রহমান সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি ব্যক্ত করে আচরণবিধি মেনে চলার বিষয়ে প্রার্থীদের প্রতি আহবান জানান এবং প্রয়োজনে কঠোর হওয়ার ইঙ্গিত দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com