1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

হালুয়াঘাটে মোটরসাইকেল চাপায় সাবেক সহকারী অধ্যাপক নিহত

  • আপডেট টাইম :: বুধবার, ২০ জুলাই, ২০২২

হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাটে বেপরোয়া মোটরসাইকেল চাপায় হালুয়াঘাট সরকারি শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের সাবেক সহকারী অধ্যাপক আব্দুস সাত্তার (৭৭) নিহত হয়েছেন। তিনি উপজেলার উত্তর খয়রাকুড়ি গ্রামের মৃত আলী হোসেনের পুত্র। মঙ্গলবার (১৯ জুলাই) রাতে পৌর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাসস্ট্যান্ড মসজিদ থেকে মাগরিবের নামাজ শেষে মেয়ের বাসায় যাওয়ার উদ্দেশ্যে আব্দুস সাত্তার মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান খান বলেন, আমি ঘটনাস্থলে আছি। ঘাতক মোটরসাইকেল আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। হালুয়াঘাট থানায় এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com